ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
গজারিয়ায় উন্নয়ন তহবিল কাজের অনিয়ম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 29 August, 2024, 6:54 PM

গজারিয়ায় উন্নয়ন তহবিল কাজের অনিয়ম

গজারিয়ায় উন্নয়ন তহবিল কাজের অনিয়ম

গজারিয়ায় ছোট রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে প্রোযেক্ট সভাপতি বিরুদ্ধে। 

উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ঠিকাদার ও প্রজেক্ট সভাপতিরা কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করে নামমাত্র কাজ করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

এসব কাজে শুধু ঠিকাদাররাই নয় খোদ সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারাও জড়িত রয়েছে।
জানা গেছে, সরকারি নীতিমালায় জনস্বার্থে কাজ করার কথা থাকলে তা না করে নামমাত্র কিছু কাজ করা হয়। আবার অনেক জায়গায় প্রকল্প দেখিয়ে কোনো কাজ না করেই হাতিয়ে নেয়া হয়েছে সরকারি টাকা।

সরজমিনে গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে ছোট রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর, গ্রিল, রাস্তা ও আঙ্গিনায় ইটের সলিং ভবনে রং করন সহ ইউনিয়নের উন্নয়ন তহবিল হতে ৫ লক্ষ ২২ হাজার ৯ শত টাকা ২০২৩- ২০২৪ অর্থবছরের বরাদ্দ হতে মঞ্জুর হয়। তারই শর্তসাপেক্ষে ঠিকাদার আবিদ ট্রেডার্স কার্যাদেশ পায়। প্রকল্পের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার হোসেন কাজ সম্পন্ন করেন বলে জানান। 
কাজের অনিয়মের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিকট জানালে প্রকল্পের নির্ধারিত অর্থের অর্ধেক কাজ ও হয়নি বলে প্রতিমান হয়। 

এদিকে বিদ্যালয় ভবনের পশ্চিম পাশের সীমানা প্রাচীর বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে করলে ও ৪ নং ইউপি সদস্য মুক্তার হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে সীমানা প্রাচীর নির্মাণের অতিরিক্ত ৬০ হাজার টাকা দাবি করে। অতিরিক্ত ৬০ হাজার টাকা দাবির কথাটি স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবগত করে যথাযথ কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের সভাপতি মোঃ মোবারক হোসেন জানান সীমানা প্রাচীর আমাদের বিদ্যালয়ের অর্থায়নে আমরা করেছি। এ কাজ বরাদ্দের বাহিরে। 
তিনি আরো বলেন, কি পরিমাণ বরাদ্দ এসেছে তা আমাদেরকে ইউপি সদস্য ও চেয়ারম্যান সাহেব অবগত করেননি। কাজের বিষয়ে সভাপতি ও প্রধান শিক্ষককে কখনো অবগত করেননি তাদের কেউ। যে পরিমাণ বরাদ্দ তার অর্ধেক কাজও ঠিকাদার করেনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিব। প্রকল্পটি ২০২৩-২০২৪ অর্থবছরে প্রথম কিস্তি হলেও বাস্তবায়ন হয় ২০২৪ -২০২৫ অর্থবছরে।

বালুয়াকান্দি ইউপি সচিব আজাদুর রহমান জানান প্রকল্পের কাজ যথাযথ ভাবে না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কাজের অনিয়মের বিষয়ে প্রকল্পের সভাপতি মুক্তার হোসেনকে একাধিকবার ফোন দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status