|
ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত
নতুন সময় প্রতিবেদক
|
|
ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা-বাবার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে। ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ওবায়দুল কাদেরকে জনসমক্ষে দেখা যায়নি। কোটা আন্দোলন শুরু হওয়ার পর ১৫ জুলাই তিনি হুমকি দিয়েছিলেন যে ‘জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত’ রয়েছে। এর পরই আন্দোলনকারী ছাত্রদের ওপরে ছাত্রলীগ চড়াও হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিলেন। তখন মুহাম্মদ ইউনূসের ওই বিবৃতিকে রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। সেই সঙ্গে অনেক মন্ত্রী-এমপির পাশাপাশি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এ ছাড়া ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে দেশের অনেক স্থানে মামলা করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
