ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সুখবিলাসে মেধাবী মাদ্রাসা ছাত্র মোঃ ইমরান নবীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 6:27 PM

সুখবিলাসে মেধাবী মাদ্রাসা ছাত্র মোঃ ইমরান নবীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

সুখবিলাসে মেধাবী মাদ্রাসা ছাত্র মোঃ ইমরান নবীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টারের মেধাবী ছাত্র মোঃ ইমরান নবীকে (১৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষার্থী,শিক্ষক এবং জনসাধারণ।
গত মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল তিন ঘটিকায় রাঙ্গুনিয়া উপজেলার দশ মাইল বাজারের চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা মুফতি এরশাদুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দীন, মুফতী আনসার সাহেব, মুফতী সাইফুল ইসলাম,মাওলানা ইদ্রীস,মাওলানা তাওহীদুল ইসলাম,মাওলানা নুরুল আমিন,মাওলানা দীদার, মাওলানা শাহেদুল ইসলাম, ইউপি সদস্য কাইয়ুৃৃম হোসেন মিরাজ,ব্যবসায়ী মাসুম সর্দার,সাংবাদিক হাবিবুল্লাহ মেজবাহ প্রমুখ।
এসময় বক্তারা মোঃ ইমরান নবীর হত্যাকারী মোঃ মারুফকে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি দেওয়ার জন্য দাবি জানায়। এসময় বক্তারা আরো বলেন যাতে এমন কাজ আর কেউ কখনো করার সাহস না পায় সেজন্য হত্যাকারী মারুফ এবং তার সহযোগিতায় যারা রয়েছে সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।

উল্লেখ যে,গত ১৭ আগস্ট সুখবিলাস শারজাহ হাসপাতালের পাশ্ববর্তী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১৮ আগস্ট মোঃ ইমরান নবীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আর আসামিকে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড শেষে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status