ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ইউপি চেয়ারম্যান রেখার পতত্যাগ চেয়ে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 6:26 PM

ইউপি চেয়ারম্যান রেখার পতত্যাগ চেয়ে মানববন্ধন

ইউপি চেয়ারম্যান রেখার পতত্যাগ চেয়ে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর বেগম রেখাকে জন্ম সনদ ও মৃত্যু সনদ সহ যাবতীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায়, সীমাহীন দুর্নীতিবাজ ও ভোটচোরের দায়ে তার ও প্যানেল চেয়ারম্যান কাজী সামছুল ইসলাম সামু, মোঃ  হুমায়ুন কবির হুমু,  মহিলা প্যানেল চেয়ারম্যান আছমা'কে অবাঞ্ছিত ঘোষণা করে বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা সহ অত্র ইউনিয়ন এর নাগরিক সুবিধাবঞ্চিত সাধারণ জনগণ । 

২১ আগষ্ট (বুধবার) সকাল সারে দশটায় ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদ এর সামনে বৃষ্টিতে ভিজে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার ছাত্রজনতা। 

এসময় আন্দোলনরত শিক্ষার্থীসহ নাগরিক সুবিধা বঞ্চিত জনতা বলেন,  " আমরা গত ১০ মাস ধরে ভোটচোর চেয়ারম্যান শাহীনুর বেগম রেখার বেপরোয়া দুর্নীতির কারণে জন্ম ও মৃত্যু সনদ সহ যাবতীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলাম।এখন দেশ স্বাধীন হয়েছে, আমরা এখন এই অবৈধ চেয়ারম্যান সহ প্যানেল চেয়ারম্যান কাউকে চাইনা। প্রশাসনের নিয়ন্ত্রণ চাই।  দুর্নীতিবাজ ও ভোটচোরদের পুরো প্যানেলকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসন নিয়োগ করে ইউনিয়ন পরিষদ এর নাগরিক সুবিধা ফিরে ফিতে চাই।  

এসময় এলাকার ছাত্রজনতাসহ, নাগরিক সুবিধা বঞ্চিত জনতাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status