ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
জয়পুরহাটে হাসিনা-ওবায়দুলসহ ১২৮ জনের নামে হত্যা মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 August, 2024, 5:48 PM

জয়পুরহাটে হাসিনা-ওবায়দুলসহ ১২৮ জনের নামে হত্যা মামলা

জয়পুরহাটে হাসিনা-ওবায়দুলসহ ১২৮ জনের নামে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুলের বাবা মজিদুল সরকার আদালতে মামলাটি করেন।

জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন।

বাদিপক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুইজন সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের নামে মামলা করা হয়েছে।

এর আগে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে জয়পুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার ১৪ দিন পর আজ রোববার নজিবুলের বাবা আদালতে হত্যা মামলা করলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status