|
যত দূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয়: শিক্ষা উপদেষ্টা
নতুন সময় ডেস্ক
|
|
যত দূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয়: শিক্ষা উপদেষ্টা এ জন্য পরিমার্জন করা হবে। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন শিক্ষাক্রম
বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন, ‘যত দূর পারি আমরা আগের
শিক্ষাক্রমে ফিরে যাব। কিন্তু এমনভাবে যাব, যেন শিক্ষার্থীদের পড়ালেখায়
কোনো অস্বস্তি না হয়।’ গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতেও চালু হয়েছে এ শিক্ষাক্রম। ২০২৭ সালে এটা দ্বাদশ শ্রেণিতে চালু হওয়ার কথা ছিল। এ বছর যারা নবম শ্রেণিতে পড়ছে, তারাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। নতুন শিক্ষাক্রমে শিখন ও মূল্যায়নে আমূল পরিবর্তন আনা হয়েছে। কিন্তু এ শিক্ষাক্রম নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক আছে। সরকার পরিবর্তনের পর এখন এই শিক্ষাক্রমের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আলোচনা চলছে। এ অবস্থায় নতুন শিক্ষা উপদেষ্টা এ বিষয়ে কথা বললেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
গুইমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে রাঙ্গাবালীতে কর্মশালা
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিনযানে ২কোটি ৫০ হাজার টাকা মুলোর ক্রিস্টাল মেথ আইচ আটক
