ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মিহির লালা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 August, 2024, 10:02 PM

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মিহির লালা

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মিহির লালা

শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ওস্তাদ মিহির লালা আর নেই। শনিবার (১৭ আগস্ট) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়ার পথ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার ছেলে সুমন লালা জানিয়েছেন, ‘বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।’

বেলা সাড়ে ১১টায় নগরীর জেএম সেন হল মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে বলুয়ার দীঘি মহাশ্মশানে মিহির লালার শেষকৃত্য সম্পন্ন হয়।

শাস্ত্রীয় সংগীতের প্রবাদপুরুষ মিহির লালা পাঁচ দশকেরও বেশি সময় সংগীত সাধনা করেছেন। তার হাতেখড়ি হয়েছিল ওস্তাদ আবু বক্কর সিদ্দিকীর হাতে। পরে আরো কয়েকজন প্রখ্যাত সংগীত গুরুর সান্নিধ্য পান তিনি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মিহির লালার জন্ম হয়েছিল ১৯৪১ সালের ৪ জানুয়ারি কক্সবাজারে। তবে শৈশব-কৈশোর কাটে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ার পোপাদিয়া গ্রামে।

মিহির লালার স্ত্রী জয়ন্তী নজরুল সংগীত শিল্পী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status