ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
রায়পুরে অবৈধ পাঁচ ড্রেজার ও শতাধিক পাইপ ধ্বংস করলো প্রশাসন
মাহমুদ সানি,রায়পুর
প্রকাশ: Saturday, 17 August, 2024, 7:36 PM

রায়পুরে অবৈধ পাঁচ ড্রেজার ও শতাধিক পাইপ ধ্বংস করলো প্রশাসন

রায়পুরে অবৈধ পাঁচ ড্রেজার ও শতাধিক পাইপ ধ্বংস করলো প্রশাসন

ক্ষ্মীপুরের রায়পুরে ধ্বংস করা হলো ৫টি ড্রেজার মেশিন। নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার কাজে ব্যবহৃত এসব ড্রেজারের সাথে অন্তত আরো এক শতাধিক পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে। 


শনিবার (১৭ আগষ্ট) উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নে অভিযান পরিচালনা করে এ কার্যক্রম চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। 


নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহেদ আরমান বলেন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর জনাব সুরাইয়া স্যারের নির্দেশনায় রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকার ডাকাতিয়া নদী ও পানির ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে পাঁচটি মিশিন ও শতাধিক পাইপ ধ্বংস করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


এসময় সেনা, পুলিশ ও রায়পুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, বালু তোলার মেশিনগুলো ছিলো দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মোল্লার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status