প্রতি বছরের মত এবারও দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামের কর্ণফুলীতে বিভিন্ন গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের পাঁঠা বলির মাধ্যমে দেবী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৭ আগষ্ট) সকাল ৮ টা থেকে কর্ণফুলী উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এই পূজার মূল প্রতিপাদ্য হল মা মনসার উদ্দেশ্যে পাঁঠা (মর্দ ছাগল) বলির মাধ্যমে মানুষের মনের পশুকে দমন করা। হিন্দু ধর্মমতে মনসা হচ্ছে সাপের দেবী। এ দেবীর পূজা করলে ঘর-বাড়ি বিষাক্ত সাপ হতে রক্ষা পায়। দেবীর গায়ে অলংকার হিসেবে সাপ জড়ানো থাকে।
এছাড়া মানুষের মনের পশু দমনে এ দেবীর উদ্দেশ্যে পাঁঠা বলি করা হয়। দেবী মনসার বিভিন্ন কীর্তি মনসা পুঁথিতে বর্ণিত রয়েছে। মনসা পূজার আগে প্রায় একমাস ধরে ঘরে ঘরে এ পুঁথি পাঠ করেন হিন্দু নারীরা । অনেক স্থানে পালা গানও পরিবেশিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অনেক ভক্তকে দেখা যায় পাঠাঁ বলির পরিবর্তে ফুল ফল দিয়ে সাদা পূজা করতে দেখা যায়