ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
আইনের আওতায় আনা হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের; চট্টগ্রামে ফারুক ই আজম
এস এম আকাশ,চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 17 August, 2024, 7:15 PM

আইনের আওতায় আনা হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের; চট্টগ্রামে ফারুক ই আজম

আইনের আওতায় আনা হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের; চট্টগ্রামে ফারুক ই আজম

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন,যাচাই-বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে।শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন,ভুয়া পরিচয় দিয়ে,জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এতদিন রাষ্ট্রের ভাতাও তারা ভোগ করেছে।

মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তি ভোগ করতে হবে।পরে তিনি কোতোয়ালী থানা পরিদর্শন করেন। কথা বলেন পুলিশ সদস্যদের সাথেও। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম,জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status