ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 August, 2024, 1:03 PM

চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ গ্রেপ্তার

চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ গ্রেপ্তার

চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফকে সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শনিবার তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। এর আগে তাকে জনরোষ থেকে উদ্ধারও করে সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ আগস্ট দুপুরে পূর্ব মাদারবাড়ির নসু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন সাবেক এমপি লতিফ। উপস্থিতি টের পেয়ে লতিফকে ঘিরে ধরেন স্থানীয়রা। অবস্থা বেগতিক দেখে মসজিদ সংলগ্ন এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন লতিফ। স্থানীয়রা ওই বাড়ি ঘিরে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনীর একটি টিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status