ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়িতে পাহাড়ধস, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 August, 2024, 12:57 PM

খাগড়াছড়িতে পাহাড়ধস, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

খাগড়াছড়িতে পাহাড়ধস, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

টানা বর্ষণে খাগড়াছড়ির আলুটিলা সাপমারা এলাকায় দ্বিতীয় বারের মতো পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন।

শনিবার (১৭ আগস্ট) সকালের দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকে ভারি বৃষ্টিতে শনিবার ভোরের দিকে পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, ভারী বর্ষণে পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের ওপর পড়েছে। ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা ইউনিটের সদস্যরা সকাল থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে এটা সরাতে সময় লাগবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাটিরাঙ্গা ইউনিটের স্টেশন ইনচার্জ মো. হারুন বলেন, আমরা কাজ শুরু করেছি। তবে কাজ শেষ হতে সময় লাগবে। সকাল ১০টার পর সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মাটি সরানোর কাজে যোগ দিয়েছে বলেও জানান এই তিনি।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, পাহাড়ধসের কারণে ভোর থেকেই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের জনবলও যোগ দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status