ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
আগামী সপ্তাহে আসবে জাতিসংঘের তদন্তদল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 August, 2024, 4:21 PM

আগামী সপ্তাহে আসবে জাতিসংঘের তদন্তদল

আগামী সপ্তাহে আসবে জাতিসংঘের তদন্তদল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত জুলাই হত্যাকান্ড তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষৎ শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাংবাদিকদের এ তথ্য জানান।

গোয়েন লুইস জানান, তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। স্বাধীনভাবে কাজ করবে এ মিশন। তদন্তে অর্থায়ন করবে জাতিসংঘ। এ নিয়ে জাতিসংঘ কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে।

এদিন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আধা ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। অন্তর্র্বতী সরকারের প্রধানের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ফোনালাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লুইস বলেন, অন্তর্র্বতী সরকার তদন্ত দলকে সহায়তা করবে।

এর আগে গতকাল বুধবার (১৪ আগস্ট) অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। হাইকমিশনার অন্তর্র্বতী সরকারের প্রধানকে জানান, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বি¶োভকারীদের হত্যার ঘটনায় শিগগির তদন্ত শুরু করবে জাতিসংঘ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status