ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 August, 2024, 1:37 PM

জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা

জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা

সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। এ পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল, সকল বিভাগীয় কমিশনার, সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র/কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর/কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল সেবা দ্রুততার সাথে দেয়ার লক্ষ্যে নিচের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়া হলো:

ক) ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে: অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী অফিসার স্ব বিবেচনায় উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত এসব কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

খ) পৌরসভার ক্ষেত্রে: অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত পৌরসভাগুলোর মেয়রদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) স্ব বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত এসব কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন। গ) সিটি কর্পোরেশনের ক্ষেত্রে: অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) স্ব বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status