সব মন্ত্রণালয়ের সচিবদের অপসারণের আহ্বান হাসনাত আব্দুল্লাহ’র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 August, 2024, 5:13 PM
সব মন্ত্রণালয়ের সচিবদের অপসারণের আহ্বান হাসনাত আব্দুল্লাহ’র
সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানকে অপসারণের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান তিনি।
ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পোস্টটি হুবহু প্রকাশ করা হলো-
‘দেশের সকল মন্ত্রণালয়ের সচিব এবং সকল কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশন সহ সকল কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছে। আজকের মধ্যেই সকল ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দিতে হবে।’