ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
পুলিশের সর্বোচ্চ পদে ব্যাপক রদবদল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 August, 2024, 3:51 PM

পুলিশের সর্বোচ্চ পদে ব্যাপক রদবদল

পুলিশের সর্বোচ্চ পদে ব্যাপক রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল হয়েছে। বেশ কয়েকজনকে নতুন দপ্তর দেওয়া হলেও অধিকাংশকেই সরিয়ে পুলিশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়েছে।

রদবদল হওয়াদের মধ্যে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পিবিআই প্রধান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির এপিবিএন ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে সিআইডিতে পাঠানো হয়েছে।

এছাড়া সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান, আরআরএফের অতিরিক্ত ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান, এপিবিএন-৩ এর অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ করিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শওকত আলী, এপিবিএন-৭ এর অতিরিক্ত ডিআইজি খো. ফরিদুল ইসলাম এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে সরিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে পৃথক এক আদেশে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status