ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
চোরকে নাচিয়ে মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন করল শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 August, 2024, 11:33 AM

চোরকে নাচিয়ে মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন করল শিক্ষার্থীরা

চোরকে নাচিয়ে মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন করল শিক্ষার্থীরা

সাধারণত চুরি করতে এসে চোর ধরা পড়লে ব্যাপক মারধরের শিকার হয় চোর। অনেকে আবার গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু মারধর ও পুলিশে না দিয়ে চোরকে শাস্তি হিসেবে মিউজিকের সঙ্গে নাচিয়ে শেষে মোরগ-পোলাও খাইয়ে আপ্যায়ন করলো শিক্ষার্থীরা। 

সোমবার (১২ আগস্ট) বিকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও দেখা গেছে।

ভিডিওতে দেখা গেছে, চোরের মুখে সবুজ রং মাখিয়ে মিউজিকের তালে তালে নাচাচ্ছেন শিক্ষার্থীরা। এসময় চোরের সঙ্গে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকেও নাচতে দেখা যায়। মাঝে মাঝে চোরকে কান ধরে উঠবস করাচ্ছে শিক্ষার্থীরা। এরপর চোরকে চেয়ারে বসিয়ে মোরগ-পোলাও খাওয়ানো হয়। এ খবর শুনে আশপাশের থেকে উচ্ছুক জনতা ভিড় জমায় শহরের মাদ্রাসা মোড়ে। 

জানা গেছে, শহরের মাদ্রাসা মোড় কাঁচা বাজার থেকে দোকানের গ্রিল চুরির সময় শিক্ষার্থীর হাতে আটক হয় ওই চোর। এরপর শিক্ষার্থীরা চোরকে আটক করে নিয়ে আসে মাদ্রসা মোড়ে। সেখানে তাকে নাচিয়ে, কান ধরে উঠবস করিয়ে শেষে মোরগ-পোলাও খাইয়ে ছেড়ে দেওয়া হয়।

এসময় চোরকে বলতে শোনা যায়, তিনি এক বছর পর চিকেন বিরিয়ানি খাচ্ছেন। খাবারটি অনেক স্বাদ ছিল। তিনি আর কখনো চুরি করবেন না বলে স্বীকার করেন।

শিক্ষার্থীরা জানান, চুরির শাস্তি হিসেবে চোরকে মিউজিকের সঙ্গে নাচ করতে বলা হয়েছিল। এছাড়া ভবিষতে আর চুরি যেন না করে সেজন্য তাকে কান ধরে উঠবস করানো হয়। এরপর তাকে মোরগ-পোলাও দিয়ে আপ্যায়ন করানো হয়। মারধর না করে তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত। সেজন্য তাকে মারধর না করে আর কোনো দিন চুরি করবে না সে স্বীকার করে। পরে তাকে আমরা ছেড়ে দেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status