ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
জামাই অলিম্পিকে সোনা জেতায় মহিষ উপহার দিচ্ছেন শ্বশুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 August, 2024, 1:06 PM

জামাই অলিম্পিকে সোনা জেতায় মহিষ উপহার দিচ্ছেন শ্বশুর

জামাই অলিম্পিকে সোনা জেতায় মহিষ উপহার দিচ্ছেন শ্বশুর

প্যারিস অলিম্পিকে সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নদিম। এবারের অলিম্পিকে এটাই পাকিস্তানের একমাত্র পদক। সরকারী কোনো সাহায্য ছাড়াই নাদিম এই সাফল্য পেয়েছেন। গ্রামবাসীরা চাঁদা তুলে তাকে খরচ দিয়েছে। এবার সোনা জয়ের পর তিনি উপহার হিসেবে পাচ্ছেন আস্ত একটা মহিষ।

সদ্য সমাপ্ত অলিম্পিকে ছেলেদের জ্যাভেলিন থ্রোয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন নাদিম। ফাইনালে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভেলিন নিক্ষেপ করে হারিয়ে দেন ভারতের নীরজ চোপড়াকে। রূপা জয়ী নীরজ ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়েছিলেন। স্বাভাবিকভাবেই প্যারিস থেকে পাকিস্তানে ফেরার পর নদিমকে ঘিরে উচ্ছ্বাস চলছে। একসময় স্পনসর খুঁজে না পেলেও এখন সরকারি ও বেসরকারি এমনকী স্থানীয়ভাবেও তিনি পুরস্কৃত হচ্ছেন।

তেমনই একটি পুরস্কার হলো মহিষ। নাদিম একটি মহিষ উপহার দিতে যাচ্ছেন তার শ্বশুরমশাই। এর কারণ নিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে নাদিমের শ্বশুরু মোহাম্মদ নওয়াজ বলেছেন, ‘গ্রাম্য প্রথা অনুযায়ী আমাদের এখানে মহিষ উপহার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানের। নদিম বিশ্ব মঞ্চে সাফল্য পেলেও গ্রামকে ভুলে যায়নি। তার বাড়ি এখনও গ্রামেই। এখনও সে গ্রামে বাবা-মা ও ভাইয়েদের সঙ্গে থাকে।’

২৭ বছর বয়সী নাদিম অল্প বয়সেই বিয়ে করেছিলেন। কিন্তু সংসারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেননি। নওয়াজ আরও বলেন, ‘৬ বছর আগে যখন নদিমের সঙ্গে মেয়ের বিয়ে দেই, তখন সে ছোটখাটো একটা কাজ করত। তবে খেলার প্রতি সে খুবই নিষ্ঠাবান ছিল। সুযোগ পেলেই বাড়ির পাশে এবং মাঠে জ্যাভেলিন ছুঁড়ত। যখনই সে আমাদের বাড়ি আসে, কোনোকিছু নিয়েই অভিযোগ করে না। বাড়িতে যা থাকে, তাই খায়।’

সোনা জয়ের পর নদিমের জন্য ১০০ মিলিয়ন পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের গভর্নর দিচ্ছেন আরও ২ মিলিয়ন। সিন্ধের মুখ্যমন্ত্রী নদিমের জন্য ৫০ মিলিয়ন পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছেন। সিন্ধের গভর্নর দিচ্ছেন ১ মিলিয়ন রুপি। পাকিস্তানের জনপ্রিয় গায়ক আলি জাফর তার সংস্থার পক্ষ থেকে ১ মিলিয়ন রুপি পুরস্কার ঘোষণা করেছেন। ক্রিকেটার আহমেদ শেহজাদ দিচ্ছেন ১ মিলিয়র রুপি। এছাড়া পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মানও পেতে যাচ্ছেন নদিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status