ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
১৫ আগস্ট নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 August, 2024, 11:56 AM

১৫ আগস্ট নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জয়

১৫ আগস্ট নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জয়

আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

রোববার মধ্যরাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় বঙ্গবন্ধু, স্বাধীনতার চেতনা ও নিজের পরিবারের জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়ে এই আহ্বান জানান তিনি।

জয় বলেন, আগামী ‘১৫ আগস্ট’ শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন- বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, আমার পরিবারের জন্য, এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান।

তিনি আরো বলেন, আপনারা জানেন ও দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে, যে বাসায় বঙ্গবন্ধুকে এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। এই বাসা ৭৫ এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি। এই বাসা এতদিন উনার (বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল। সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে।

সজীব ওয়াজেদ জয় বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা৷ বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না। আজকে পাকিস্তান হয়ে থাকতাম। সামনে ১৫ আগস্ট, সেই কালরাত, যে রাতে বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয়েছিল।

ভিডিও বার্তায় তিনি আরও  বলেন, আপনারা যদি স্বাধীনতার চেতনা বিশ্বাস করেন যদি বাংলাদেশকে ভালোবাসেন, এবং যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তাহলে ১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতার জন্য, এবং আমার পরিবারের জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status