|
কেউ যদি আপনাকে বলেন, ওজনটা কমিয়ে নিন...
নতুন সময় প্রতিবেদক
|
![]() কেউ যদি আপনাকে বলেন, ওজনটা কমিয়ে নিন এক সাক্ষাৎকারে ওজন এবং কটাক্ষ নিয়ে বিদ্যা বলেছিলেন, ‘ভারতে একটা চল আছে। কারও সঙ্গে বহুদিন পর দেখা হলে প্রথমেই চেহারা নিয়ে মন্তব্য করা হয়। শুধু তা–ই নয়, কেউ জানতে চান না কেমন আছি; বরং বহুদিন পর দেখা হলে মানুষ আগে মন্তব্য করেন, “আরে, কত মোটা হয়ে গিয়েছ অথবা কত রোগা হয়ে গিয়েছ!” এ ছাড়া কি আর কিছু দেখতে পান না মানুষ? এর থেকেই বোঝা যায়, কত হালকাভাবে একজন মানুষকে আপনি দেখেন।’ বিদ্যা আরও বলেন, ‘এর থেকে একটা বিষয় স্পষ্ট, আপনি জানতেই চান না, মানুষটা আদৌ খুশি নাকি তিনি অবসাদগ্রস্ত। দেখুন, কেউ যদি আপনাকে বলেন, “ওজনটা কমিয়ে নিন।” তাহলে তাঁকে বলবেন, “দেখুন, আপনিও নিজের বুদ্ধিটা বাড়িয়ে ফেলুন।” আসলে আপনাকে কেউই পুরোপুরি গ্রহণ করবেন না, যতক্ষণ না আপনি নিজেকে গ্রহণ করবেন।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
