ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 August, 2024, 2:45 PM

নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যারা নাশকতা করছে তারা ছাত্র নয়।”

রবিবার দুপুরে জাতীয় নিরাত্তা কাউন্সিলের বৈঠকে তিনি নির্দেশ দেন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এখন এক দফায় এসে ঠেকেছে। এই এক দফা দাবি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ। এই দাবিতে রবিবার সকাল থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন চলছে।

এমন প্রেক্ষাপটে আজ বেলা ১১টায় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ৭ জানুয়ারির ভোটে আওয়ামী লীগ টানা চতুর্থ বারের মতো ক্ষমতায় আসার পর এটিই প্রথম নিরাপত্তা কাউন্সিলের বৈঠক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status