ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
কোটা সংস্কার আন্দোলনের ভাইরাল ছবিটা ফেসবুকে দিয়ে কী লিখলেন স্বস্তিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 August, 2024, 5:01 PM

কোটা সংস্কার আন্দোলনের ভাইরাল ছবিটা ফেসবুকে দিয়ে কী লিখলেন স্বস্তিকা

কোটা সংস্কার আন্দোলনের ভাইরাল ছবিটা ফেসবুকে দিয়ে কী লিখলেন স্বস্তিকা

কপালে বাংলাদেশের পতাকা বেঁধেছেন। রিকশায় দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের দিকে ‘স্যালুট’ জানাচ্ছেন এক রিকশাচালক। গতকাল শুক্রবার ঢাকায় তোলা ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতেও ছবিটি নিয়ে আলোচনা চলছে। আলোচিত ছবিটি ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও ফেসবুকে পোস্ট করেছেন।

হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে তিনি লিখেছেন, ‘তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতিবছর এমন ছবি দেখা যায় না। আলে কালে দেখা যায়।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছিলেন, ‘অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status