ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুর পাসপোর্ট অফিসে তিন দালালকে কারাদণ্ড
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 8 July, 2024, 10:43 PM

গাজীপুর পাসপোর্ট অফিসে তিন দালালকে কারাদণ্ড

গাজীপুর পাসপোর্ট অফিসে তিন দালালকে কারাদণ্ড

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দিকে দৃষ্টি  পড়ল জেলা প্রশাসনের। অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি লাঘবে পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুলাই) দুপুরে ভ্রমমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। অভিযান পরিচালনাকালীন সময়ে তিন দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, গাজীপুর পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন ওইসব অভিযোগ আমলে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এ বিষয়ে বলেন, সেবা গ্রহীতাদের নানা অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে তিন দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status