বীরগঞ্জে প্রতিবন্ধী পরিবারের পাশে জেলা প্রশাসক শাকিল আহমেদ
সুজন শেখ, বীরগঞ্জ
প্রকাশ: Sunday, 7 July, 2024, 4:58 PM
বীরগঞ্জে প্রতিবন্ধী পরিবারের পাশে জেলা প্রশাসক শাকিল আহমেদ
দিনাজপুরের বীরগঞ্জে অসহায় শারীরিক প্রতিবন্ধী নুরি আক্তার (২৫) নামে এক মহিলাকে একটি হুইল চেয়ার উপহার দিলেন দিনাজপুর জেলা প্রশাসন।
রবিবার (৭জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক শাকিল আহমেদের পক্ষে এ হুহিল চেয়ার উপহার প্রদান করেন নির্বাহী অফিসার ফজলে এলাহী। জানা যায়, উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামের দিনমজুর নজু মিয়ার মেয়ে নুরি আক্তার । সে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। আর বিষয় টি নজরে আসে দিনাজপুর জেলা প্রশাসনের। পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর মাধ্যমে হুইল চেয়ার উপহার দেন। হুইল চেয়ার পেয়ে নুরি আক্তার জানায়, একটি হুইল চেয়ারের কারণে চলাফেরা করতে খুবই সমস্যায় পড়তে হতো। কেউই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। শেষে জেলা প্রশাসকের নজরে আশায় তিনি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। এদিকে, হুইলচেয়ার পেয়ে নুরি আক্তার খুশি। আল্লাহর দরবারে জেলা প্রশাসকের জন্য দোয়া করেছে নুরি। এ সময় উপস্থিত ছিলেন ,নবযোগদান-কৃত সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ,ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী সহ আরও অনেকেই। জেলা প্রশাসক বলেন, জনস্বার্থে দিনাজপুর জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।