ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কোয়ার্টার ফাইনালে ভিনির পরিবর্তে মাঠে নামবেন যে ফুটবলার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 July, 2024, 5:29 PM

কোয়ার্টার ফাইনালে ভিনির পরিবর্তে মাঠে নামবেন যে ফুটবলার

কোয়ার্টার ফাইনালে ভিনির পরিবর্তে মাঠে নামবেন যে ফুটবলার

চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না সেলেসাওরা। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কোপার চলতি আসরের শেষ কোয়ার্টারে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। লাস ভেগাসে এদিন শুরুর একাদশে ভিনির বদলি হিসেবে তরুণ তারকা এন্ড্রিককে নামানোর ইঙ্গিত দিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।

দরিভাল বলেন, আমরা অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি। কিন্তু আমরা এমন একজন খেলোয়াড় পেয়েছি যে উদীয়মান। (ব্রাজিল দলে খেলার) সুযোগ খুঁজছে। হয়তো এটাই এন্ড্রিকের দারুণ সময়। আমরা সবসময় বলেছিলাম, এন্ড্রিককে নিয়ে তড়িঘড়ি করতে চাই না এবং সঠিক সময়ে তাকে সুযোগ দেওয়া হবে।

তাই বলার অপেক্ষা রাখে না, আগামীকালের ম্যাচে রাফিনহা-রদ্রিগোর সঙ্গে শুরুর একাদশে দেখা যাবে এন্ড্রিককে। এর আগে চলতি বছরে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন এন্ড্রিক।

সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। এরপর স্পেন-মেক্সিকোর বিপক্ষে গোলও করেছিলেন ১৭ বছর বয়সী এই তরুণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status