ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ফরিদপুরে নিখোঁজ কলেজ ছাত্র ফারদিনের লাশ উদ্ধার
খন্দকার আব্দুল্লাহ
প্রকাশ: Saturday, 6 July, 2024, 12:58 PM
সর্বশেষ আপডেট: Saturday, 6 July, 2024, 12:59 PM

ফরিদপুরে নিখোঁজ কলেজ ছাত্র ফারদিনের লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজ কলেজ ছাত্র ফারদিনের লাশ উদ্ধার

নদীতে তলিয়ে যাওয়ার প্রায় ৩২ ঘন্টা পর পাওয়া গেছেক কলেজ ছাত্র ফারদিনের মরদেহ। ফরিদপুর শহরের টেপাখোলা স্লুইসগেট সংলগ্ন কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।
পরে নৌকায় করে তারা মরদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।

এর আগে বুধবার বিকেলে  ফরিদপুর শহরের টেলাখোলা মদনখালী স্লুইসগেট এলাকায় গোসলে নেমে ফারদিন নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়। নিখোঁজ ফারদিন সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে শহরের চরকমলাপুর বালুর মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার বিকেল ৬টার দিকে খবর পেয়ে স্লুইসগেট এলাকায় উদ্ধার অভিযানে যায়। পানির স্রোত বেশি ছিল। গেট কিছুটা বন্ধ করে স্রোত কমিয়ে তাকে খোঁজার চেষ্টা করা হয়। ঘণ্টাব্যাপী খোঁজার পর সন্ধ্যা নেমে আসায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে।
এরপর ফায়ার সার্ভিস বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুইজন ডুবুরীসহ ৫ জনের একটি টিম উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা পর্যন্ত ফারদিন এর খোঁজ পায়নি।
ঘটনার দিন নিখোঁজ ফারদিনের মামাতো ভাই ফয়সাল জানায়, দুই বন্ধু বিকেলে কোচিং এ গিয়েছিল। সেখান থেকে তারা স্লুইসগেটে এসে গোসলে নামে। পানির স্রোতে দুজনেই ডুবে যায়। একজন উদ্ধার হলেও ফারদিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
 প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি ছেলে পুরাতন স্লুইসগেটের নিচের দিকে র‍্যালিংয়ের পাশে সাইকেল ও ব্যাগে রেখে ওপর থেকে লাফ দিয়ে গোসল করতে থাকে। হঠাৎ তাদের পানির স্রোতে হাবুডুবু খেতে দেখা যায়। এসময় স্থানীয়রা বাঁশ ও দড়ি ফেলে একজনকে টেনে উপরে তুলে। অপরজন পানির তীব্র স্রোতে ডুবে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status