ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
যুক্তরাজ্যে নতুন মন্ত্রীসভায় কে কোন পদে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 July, 2024, 11:27 AM

যুক্তরাজ্যে নতুন মন্ত্রীসভায় কে কোন পদে

যুক্তরাজ্যে নতুন মন্ত্রীসভায় কে কোন পদে

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। দলটির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। এরপর প্রধানমন্ত্রী স্টারমার দেশটির নতুন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন সরকারে অ্যাঞ্জেলা রায়নারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি। খবর দ্যা গার্ডিয়ান, আল-জাজিরার

নতুন অর্থমন্ত্রী হয়েছেন র‌্যাচেল রিভস। তিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী।

যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কোপার, প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম্মি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং, শিক্ষামন্ত্রী ব্রিজেত ফিলিপসন, জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড, কর্ম এবং অবসর মন্ত্রী লিজ কেনডাল, বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস, বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রী পিটার কেইলি, পরিবহনমন্ত্রী লুইস হেই, পরিবেশ, খাদ্য এবং গ্রামবিষয়ক মন্ত্রী স্টিভ রিড, সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি, উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রী হিলারি বেন, স্কটল্যান্ডবিষয়ক মন্ত্রী ইয়ান মুরি, অ্যাটর্নি জেনারেল রিচার্ড হারমার কেসি, উচ্চকক্ষের নেতা ব্যারনস স্মিথ অব ব্যাসিলডন, নিম্নকক্ষের নেতা লুসি পাউয়েল, ওয়ালেসবিষয়ক মন্ত্রী জো স্টিভস মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status