ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
রূপগঞ্জে ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 June, 2024, 5:28 PM

রূপগঞ্জে ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে তামিম নামের নয় বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।


নিহত তামিম ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট উপজেলার রামনগর এলাকার তায়েব আলীর ছেলে। বর্তমানে তারা সাওঘাট এলাকার মৃত আলেক ভূঁইয়ার ভাড়াটিয়া বাড়ীতে বসবাস করতন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status