ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কাজিপুরের চরাঞ্চলে নদী ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 June, 2024, 5:26 PM

কাজিপুরের চরাঞ্চলে নদী ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু

কাজিপুরের চরাঞ্চলে নদী ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে অবস্থিত খাসরাজবাড়ী ইউনিয়নকে রক্ষায় শুরু হয়েছে জিওব্যাগ ফেলানোর কাজ।

 খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্ধা ঘাট হতে বিশুরিগাছা ঘাট পর্যন্ত চারশ মিটার এলাকায় যমুনার ব্যাপক ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত বৃহস্পতিবার থেকে এই কাজ শুরু করেছে। এতে করে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। 


সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা গেছে, কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নকে যমুনার ভাঙন থেকে রক্ষায় গত সপ্তাহে সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় পাউবোর কর্মকর্তাদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন। পরে পাউবো ভাঙন রোধে দশ হাজার জিওব্যাগ বরাদ্দ দেয়।

সরেজমিন রবিবার সকালে সানবান্ধা ঘাট এলাকায় গিয়ে নদীপাড়ের মানুষদের মাঝে এই কাজকে ঘিরে বেশ উৎসাহ দেখা গেছে। স্থানীয় লোকজন ঘাটপাড়ে এসে নিজেরাই নৌকা থেকে জিওব্যাগ নামানোর কাজে সহেেযাগিতা করছেন। 


এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন জানান, ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকার ভাঙনরোধে এমপি জয় সাহেব এগিয়ে এসেছেন। তার প্রচেষ্টায় আজ পাউবো ভাঙনরোধে কাজ শুরু করেছে। এলাকার মানুষ এই কাজে খুব খুশি। সিরাজগঞ্জ পানি উন্নয়নবোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও)হাফিজুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে দশ হাজার জিওব্যাগ ফেলা হবে। প্রয়োজনে বরাদ্দ বাড়তে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status