ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কাউখালীতে থানা পুলিশের অভিযানে জিআর সাজাভুক্ত পলাতক আসামী গ্রেফতার ১
নিউটন চাকমা, কাউখালী
প্রকাশ: Sunday, 30 June, 2024, 5:24 PM

কাউখালীতে থানা পুলিশের অভিযানে জিআর সাজাভুক্ত পলাতক আসামী গ্রেফতার ১

কাউখালীতে থানা পুলিশের অভিযানে জিআর সাজাভুক্ত পলাতক আসামী গ্রেফতার ১

রাঙ্গামাটির কাউখালী উপজেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় এবং কাপ্তাই সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার, মুঃ সাইফুল ইসলাম ও কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আতিকুর রহমান, এসআই(নিঃ) জাহিদুল ইসলাম, এএসআই(নিঃ) মোর্শিদ আলম অভিযান পরিচালনা করে সিএমপি, চট্টগ্রাম বন্দর থানা এলাকা হইতে তথ্য প্রযুক্তির মাধ্যমে জিআর- ৩৯৯/১৩ এর ২(দুই) বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আকবর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামী রাঙামাটি জেলার কাউখালী থানার রাঙ্গীপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা মৃত মান্নানের ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কাউখালী থানায় জিআর নত্থিভুক্ত মামলার আসামী এবং দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

শনিবার (২৮ জুন) জিআরভুক্ত পলাতক আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় আসামী মোঃ আকবর হোসেনকে গ্রেফতার করে চট্টগ্রামের বন্দর থানা হতে কাউখালী থানায় নিয়ে আসা হয়।


আজ আটককৃত জিআর পলাতকভুক্ত আসামীকে গ্রেফতার করিয়া রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status