কুড়িগ্রাম পৌরসভার ৩৩ কোটি ৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
আহম্মেদুল কবির ,কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 30 June, 2024, 5:17 PM
কুড়িগ্রাম পৌরসভার ৩৩ কোটি ৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
কুড়িগ্রাম পৌরসভার ২০২৪- ২০২৫ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ৩ লক্ষ ৭৪ হাজার ৩৪৫ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে আজ ৩০ জুন রোববার সকালে কুড়িগ্রাম পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে কুড়িগ্রাম পৌরসভার ২০২৪- ২০২৫ অর্থ বছরের ৩৩ কোটি ৩ লক্ষ ৭৪ হাজার ৩৪৫ টাকার বাজেট ঘোষণা করা হয় ।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী তোতা, কাউন্সিলর আনিসুর রহমান, কাউন্সিলর আপেল মাহমুদ সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
বাজেট বক্তৃতায় পৌরমেয়র জনাব কাজিউল ইসলাম পৌরসভার উন্নয়ন কাজে পৌরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং পৌর ট্যাক্স, পানির বিল পরিশোধের জন্য সকল গ্রাহককে অনুরোধ জানান এবং একই সাথে পৌর সভায় সেবা নিতে আসা সকল পৌর নাগরিকের সেবা দোরগোটায় পৌঁছে দেয়ার জন্য পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ করেন।
বাজেট আলোচনায় উপস্থিত সকলে নিজস্ব মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।