জমকালো আয়োজনে উদযাপিত হলো গ্লোবাল টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 30 June, 2024, 5:30 PM
জমকালো আয়োজনে উদযাপিত হলো গ্লোবাল টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান
জমকালো আয়োজনে উদযাপিত হলো বেসরকারি টিভি চ্যানেল গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পন অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে রবিবার (৩০জুন) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ্যে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। কেক কাটা শেষে উপস্থিত সকলে মূল্যবান আলোচনা সভায় অংশ নেন।
গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আশরাফ হোসেন ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে টিভি চ্যানেলটির অগ্রযাত্রা বিষয়ে প্রেরণামূলক বিশেষ গুরুত্বপূর্ণ ও মূল্যবান আলোচনা রাখেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন বেসরকারি টিভি চ্যানেল নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, যায়যায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি মহসিন আজাদ পাপন, দৈনিক নতুন সময় বিশেষ প্রতিনিধি ফাহিম ফরহাদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।