চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওই সময় আরও জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হবে তাদের। তবে ওই সময় ঠিক কবে বা কী পর্যন্ত বিচ্ছেদ হবে, সেটি জানিয়েছিলেন না এ অভিনেত্রী।
এরপর মার্চেই এক সাক্ষাৎকারে জানান―গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিবের সঙ্গে কাগজ-কলমে বিচ্ছেদ হয়েছে তার। এরপর একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ দুর্দান্ত সময় কাটছে তার। সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। যা নায়িকার ফেসবুকে চোখ রাখলেই স্পষ্ট।
তবে সম্প্রতি রকিবর সরকারের সঙ্গ তার প্রেম কীভাবে গড়ে উঠেছিল, তার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তাদের বিয়ে-বিচ্ছেদ এখন অতীত। কিন্তু প্রেমের গল্প তো অজানা।
পুরনো একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে রকিব সরকারের সঙ্গে প্রেম হয়েছিল কীভাবে, তা বলতে বলতে দেখা গেছে মাহিয়া মাহিকে। তিনি বলেন, ওর (রকিব সরকার) ও আমার মধ্যে শুধু বন্ধুত্ব ছিল। আমাদের ৮/৯ জনের একটি গ্রুপ আছে। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওর ফ্রেন্ড। এ রকম আমাদের কমন বন্ধুদের একটি গ্রুপ ছিল। সেই গ্রুপে প্রায়ই ওর সঙ্গে আমার দেখা হতো। এমনকি যেকোনো গেট টুগেদারেও।
এ অভিনেত্রী বলেন, আমি-রকিব ও গ্রুপের সবাই মিলে মজার উদ্দেশে ছবি তুলে ফেসবুকে দিলাম। রকিবকে যারা পছন্দ করতো, তাদের জেলাসের জন্য। কিন্তু ছবি পোস্টের পর রকিব ও আমাকে নিয়ে নিউজ করে সবাই। আর নিউজ হওয়ার পর সমস্যা শুরু হয়েছিল ওর পরিবারে।
তিনি বলেন, যখন দেখলাম নিউজ হচ্ছে, তখনই চিন্তা করলাম, রকিব যেহেতু সিঙ্গেল, আর আমিও সিঙ্গেল। চলো, বিয়েটা করে ফেলি। আর বিয়ের পরই প্রেম শুরু হয়েছিল আমাদের।
প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন। সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে তাদের। কিন্তু দাম্পত্যজীবনের আড়াই বছর হতেই চলতি বছরের মার্চে আলাদা হলেন এ নায়িকা।