ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাটকান্দী গ্রামের ৮ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। একই গ্রামের মুমতাজ শেখর পুত্র মোঃ হাকিম(৫০)। শিশুটির বাবার ঘরের বারান্দায় ভ্যানের উপর ঘুমাচ্ছিল এই সুযোগে মেয়েটি কে কোলে তুলে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে যায়। শিশু মেয়েকে বিবস্ত্র করে,ধর্ষক হাকিম শেখ নিজেও বিবস্ত্র হয়ে মেয়েটিকে ধষনের চেষ্টা করে।
ধর্ষনের সময় শিশু মেয়েটির হাতে কামড় দিলে মেয়েটি চিৎকারে তখনি শিশুটির দাদি হালকা চিৎকারের আওয়াজ শুনে পেয়ে ভুট্টা খেতের দিকে এগিয়ে দেখেন তার নাতনিকে ধর্ষনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধর্ষণকারী শিশুটির দাদির উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গ্রামের ভিত্তিক সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনাটি আপস মীমাংসার জন্য চেষ্টা করেন ধর্ষণ কারীর পরিবার। শিশু মেয়েটি বাবা এবং দাদি ন্যায্য বিচারে জন্য মানুষের দ্বারে দ্বারে বেড়াচ্ছেন, না পাওয়া শর্তে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয় মধুখালী থানার ইনচার্জ মোঃ মিরাজ বলেন, আমাদের কাছে প্রথমে সংবাদ আছে, ঘটনাটি সিবিলে তদন্ত করে সত্যতা পাওয়া যায়, পরে আমি থানায় ডেকে এনে মামলা করায় এবং আমার নিজস্ব গাড়িতে করে ফরিদপুরে মেডিকেল চেকআপ করানোর জন্য পাঠিয়ে দেই।
গোপন সূত্রে জানা যায়, এমন ঘটনা নতুন কিছু না,ধর্ষক হাকিম এলাকার ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বরের ভাতিজা,এর আগে এরকম আরও ঘটনার সাথে জরিত। মামলা করায় শিশুটির পরিবার ভয়ে এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, এবং শিশু ছাবিনার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর এবং ছাবিনার পরিবারের দাবি এই ঘটনার সুস্থ এবং সঠিক বিচার হোক এবং শিশুটির পরিবারের নিরাপত্তা প্রদান করা হোক। মেম্বার কাছে জানতে চাইলে বলেন,এটা একটা তুচ্ছ ঘটনা বলে চালিয়ে দেন, কারণ মামলার বিবাদী তারই আপন ভাতিজা।