ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
গাজায় কবে যুদ্ধ থামতে পারে, জানালেন ইসরায়েলি কর্মকর্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 May, 2024, 5:56 PM

গাজায় কবে যুদ্ধ থামতে পারে, জানালেন ইসরায়েলি কর্মকর্তা

গাজায় কবে যুদ্ধ থামতে পারে, জানালেন ইসরায়েলি কর্মকর্তা

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসায়েলি সামরিক অভিযান কবে থামতে পারে সেই আভাস দিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, চলতি বছরের শেষ পর্যন্ত এই যুদ্ধ চলতে পারে।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮১ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

যুদ্ধবিরতির অব্যাহত দাবির মধ্যে ইসরায়েলের ওই শীর্ষ কর্মকর্তা বলেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বছরের শেষ পর্যন্ত চলবে বলে তিনি অনুমান করছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি গতকাল বুধবার ইসরায়েলি পাবলিক রেডিওকে বলেন, ‘সাফল্য সুসংহত করতে এবং হামাসের শক্তি ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে আরও সাত মাস লড়াই করতে হতে পারে।’

আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ বলেছে, গাজায় যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি এবং প্রায় আট মাসের যুদ্ধের পর যেসব ফিলিস্তিনির সহায়তার প্রয়োজন তাদের সহায়তা দিতে মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রবেশাধিকার প্রয়োজন।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র রাফাহ শরণার্থী শিবিরে বাহ্যত ইসরায়েলি বিমান হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। এ হামলায় কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইসরায়েলকে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালানোর আহ্বান জানিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status