ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
য‌শোর শিক্ষা বো‌র্ডের প্রথম নারী চেয়াম‌্যান হ‌লেন ম‌র্জিনা আক্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 May, 2024, 5:40 PM

য‌শোর শিক্ষা বো‌র্ডের প্রথম নারী চেয়াম‌্যান হ‌লেন ম‌র্জিনা আক্তার

য‌শোর শিক্ষা বো‌র্ডের প্রথম নারী চেয়াম‌্যান হ‌লেন ম‌র্জিনা আক্তার

যশোর শিক্ষা বোর্ডের নতুন ও প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এমএম কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার।

বৃহস্পতিবার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব চলতি মাসের ১২ মে অবসরে যান। মর্জিনা আক্তার তাঁর স্থলাভিষিক্ত হলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মর্জিনা আক্তার পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হল।

উল্লেখ্য, অধ্যাপক মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন হয় তাঁর। ২০২২ সালের ৮ মার্চ এ কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status