ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারী সমিতির মানববন্ধন কাল
প্রকাশ: Thursday, 30 May, 2024, 11:36 AM

পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারী সমিতির মানববন্ধন কাল

পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারী সমিতির মানববন্ধন কাল

আগামি কাল ৩১ মে শুক্রবার বাংলাদেশ ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি নিম্নলিখিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেছে।

সরকারি কর্মচারী সমিতির দাবিসমূহ-
বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

আউট সোসিং ও ইডি প্রথা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। ডাক বিভাগের ইডি কর্মচারীসহ সকল আউট সোর্সিং কর্মচারীকে রাজস্বখাতে স্থানান্তর করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ২০১৫ সালে ঘোষণা অনুযায়ী সকল সরকারি কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে।

সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরে ১৭-২০ গ্রেডের কর্মচারিদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে এবং অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে। কর্মরত কর্মচারীদের প্রতি ৫ ব্ছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।

পূর্বের ন্যায় শত ভাগ পেনশন উত্তোলনের সুযোগসহ গ্র্যাচুরিটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারন করতে হবে এবং ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর কর্তৃক ঘোষিত বেতন স্কেল এক হতে দশ গ্রেড পূর্ণ নির্ধারণ করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেল ডির্পামেন্টের ন্যায় ৪০% পোষ্য কোঠা সংক্ষণ করতে হবে। পুলিশের ন্যায় রেশন ব্যবস্থা চালু করতে হবে। নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে সমন্বয় করতে হবে। বাড়ি ভাড়া ৮০%, চিকিৎসা ভাতা ৩০০০ টাকা, শিক্ষা ভ।তা ২০০০ টাকা, টিফিন ভাতা ১৫০০ টাকা, ধোলাই ভাতা ১০০০ টাকা করতে হবে।

উক্ত মানবন্ধনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহা: নূর আলম মানববন্ধনে বক্তব্য রাখবেন। ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত থাকবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status