ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অন্যের ব্যালটে সিল, পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড
আকরাম পাটোয়ারী, মাইজদী
প্রকাশ: Wednesday, 29 May, 2024, 5:33 PM

অন্যের ব্যালটে সিল, পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

অন্যের ব্যালটে সিল, পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মো. ফজলুল হক নামের এক পোলিং এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ মে) দুপুরে জেলার আহমাদিয়া স্কুল কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। দণ্ডিত মো. ফজলুল হক নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর গ্রামের সাইদুল হকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী একেএম শামছুদ্দিন জেহানের পোলিং এজেন্ট মো. ফজলুল হক অবৈধভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করেন। পরিদর্শনে গিয়ে তখন হাতেনাতে ধরে ফেলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। এরপর তিনি উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর ৭৮ বিধিতে দোষী সাব্যস্ত হওয়ায় ছয় মাসের কারাদণ্ড এবং জরিমানা করেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রস্তকারীদের ছাড় দেওয়া হবে না। তাই অবৈধভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় ফজলুল হককে হাতেনাতে ধরা হয়। তারপর বিধি অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status