ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
চালক বিহীন মার্কিন সামরিক হেলিকপ্টার নির্মাতাকে কটিয়াদীতে সংবর্ধনা
মোঃ সাইফুল ইসলাম , কটিয়াদী
প্রকাশ: Wednesday, 29 May, 2024, 5:32 PM

চালক বিহীন মার্কিন সামরিক হেলিকপ্টার নির্মাতাকে কটিয়াদীতে সংবর্ধনা

চালক বিহীন মার্কিন সামরিক হেলিকপ্টার নির্মাতাকে কটিয়াদীতে সংবর্ধনা

বিশ্বের প্রথম চালকবিহীন সামরিক হেলিকপ্টার আবিস্কারক কটিয়াদীর কৃতি সন্তান  বীর মুক্তিযোদ্ধা এরোস্পেস ইঞ্জিনিয়ার  ড. হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷ কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল  মঙ্গলবার ২৮ মে রাতে কটিয়াদী রিপোর্টার্স  ইউনিটির কার্যালয়ে  এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার  আলমগীর  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল হায়দার টিটুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী ফরিদা কবির। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে সংবর্ধিত করেন ইউনিটির সদস্যরা৷

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞানী ড. হুমায়ুন কবির বলেন, নিজের এলাকায় এসে ভালো লাগছে। মানুষের মেধাকে সঠিক পথে কাজে লাগালে সে অবশ্যই সফল হবে। একটি মানুষ কোটি-কোটি মানুষের উপকারে আসতে পারে ৷ সুশিক্ষিত হয়ে দেশের, দশের, সারা পৃথিবীর উপকারে লাগতে পারে। কষ্টকে জয় করেই আমি আজ এই অবস্থানে৷
তিনি আরো বলেন, বিমান তৈরি অনেক ব্যায় বহুল। উন্নত দেশ ছাড়া এটি অনেক দুরূহ ও কঠিন কাজ। আমার তৈরি কয়েকটি বিমান আমেরিকার সরকার বিক্রি করছে৷ বাংলাদেশ কয়েকটি বিমান কিনেছে। সরাসরি না হলেও বিভিন্ন ভাবে এর সুফল পাচ্ছে বিশ্বের সব মানুষ।

বিজ্ঞানী ড. হুমায়ুন কবির আরো বলেন, দেশের জন্য কাজ করার ইচ্ছে মনে সবসময়ই৷ আমাদের দেশে এমন ব্যাবস্থা থাকলে তো অবশ্যই সম্ভব হতো। স্বপ্ন দেখি আগামী প্রজন্ম হয়তো একদিন ভালো কিছু করতে পারবে। আমি আমার পরামর্শ শিক্ষার্থীদের সাথে শেয়ার করবো। তাদের অনুপ্রাণিত করবো।ডঃ হুমায়ুন কবির শিক্ষাবৃত্তি চালু করার ব্যাপারেও আশ্বস্ত করেন।

এসময় আরো বক্তব্য রাখেন, কটিয়াদী সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোস্তফা, কটিয়াদী ইতিহাস গ্রন্থের লেখক সারোয়ার হোসেন শাহীন৷ সাংবাদিক দ্রব রঞ্জন দাস প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status