|
রাফাহতের হামলায় প্রতিবাদ জানালেন বলিউড তারকারা
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাফাহতের হামলায় প্রতিবাদ জানালেন বলিউড তারকারা সম্প্রতি ফের ফিলিস্তিনের রাফাহতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত মারা গেছেন ৬৬ জন। ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এদিকে রাফাহতের হামলায় প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকারাও। ইসরায়েলি হামলার নিন্দা জানিযে ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাট, কারিনা কাপুর ও বরুণ ধাওয়ানসহ একাধিক তারকা। মঙ্গলবার (২৮ মে) নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে ‘দ্য মাদারহুড হোম’-এর একটি পোস্ট শেয়ার করেছেন আলিয়া ভাট। যেখানে লেখা আছে, ‘সব শিশুই ভালোবাসার যোগ্য। সমস্ত শিশু নিরাপত্তার যোগ্য। সব শিশু শান্তির যোগ্য। সমস্ত শিশুর জীবন প্রাপ্য। সমস্ত মায়েরা তাদের সন্তানদের সেই ভালোবাসা দিতে সক্ষম হওয়ার যোগ্য।’ পোস্টটি শেয়ার করে ক্যাপশনে আলিয়া হ্যাশট্যাগে লিখেছেন, ‘অল আইজ অন রাফাহ (সবার চোখ রাফাহতের দিকে)।’ ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বরুণ ধাওয়ানও লিখেছেন, ‘অল আইজ অন রাফাহ’। এদিন ইনস্টাগ্রাম স্টোরিজে ইউনিসেফের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের একটি পোস্ট শেয়ার করেছেন কারিনা কাপুর। পোস্টটি ছিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের যিনি রাফাহতে শিশু ও মানুষ হত্যার নিন্দা করেছেন এবং এই কাজটিকে ‘অবিবেচনীয়’ বলে অভিহিত করেছেন। এর আগে মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, ফাতিমা সানা শেখ, সামান্থা প্রভু, দিয়া মির্জা এবং স্বরা ভাস্করের মতো তারকারা ফিলিস্তিনি ও রাফাহবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলি হামলার নিন্দা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
