ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
রংপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 May, 2024, 8:28 PM

রংপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রংপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত ৯টা থেকে উপকূল অতিক্রম শুরু করে। এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। বাদ যায়নি রংপুরও। আজ সোমবার সকাল থেকে বিকাল সাড়ে ৫ টা পযন্ত জেলাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে, সঙ্গে বইছে দমকা ঝড়ো বাতাস।

এদিকে,গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর বাতাসে ঘর থেকে সড়কে বেড়িয়ে আসা লোকের আনাগোনা একেবারেই কম দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে আসছে না। এতে বিপাকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শূন্য দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় অঞ্চল অতিক্রম করে আজ দুপুরের মধ্যে উত্তরাঞ্চলে শক্ত আঘাত না হানলেও বৃষ্টি আর বাতাস থাকবে দিনভর এমন পূর্বাভাস অধিদপ্তরটির।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আজ ভোর থেকে উত্তরাঞ্চলে কিছুটা হলেও শুরু হয়েছে। এখন পর্যন্ত ০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে। তবে দুপুর নাগাদ এই অঞ্চল দিয়ে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status