ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ফরিদপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 May, 2024, 8:31 PM

ফরিদপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা

ফরিদপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা

ফরিদপুরে একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানা থেকে প্রায় ২৪ হাজার কেজি ভেজাল আখের গুড় জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালার পাশাপাশি কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শিবরামপুরের ছোট বটতলা এলাকার একটি ভেজাল গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুর রহমান এ অভিযানের নেতৃত্বে দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানার মালিক শিবরামপুর এলাকার প্রিয়নাথ শীলের ছেলে স্বপন কুমার শীল প্রায় চার/পাঁচ বছর ধরে ভেজাল গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। ওই কারখানায় ফিটকিরি, কাপড়ের রঙ, কোরিয়ান এক ধরনের আঠা, ঘন চিনিসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে আখের গুড় তৈরি করা হতো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status