ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 May, 2024, 5:15 PM

গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার মূল্যমানের জাল নোট জব্দ করা হয়েছে।

রোববার (১৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শিবলু (৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার মমিন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২৭)। 

এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে আসামি করে মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (২০ মে) বিকেল তিনটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাতে উত্তর খাইলকুর এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার একটি কক্ষে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ। পরে ওই ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

জাল নোটসহ গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজারে জাল নোটগুলো ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিল তাদের। এক লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বেচাকেনা করতেন তারা। একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা করা হয়েছে। 

সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুর ,গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status