|
সোশ্যাল মিডিয়াকে ‘বিদায়’ জানাল জনপ্রিয় ভ্লগার সিরাজ ও মুসকান
নতুন সময় ডেস্ক
|
![]() সোশ্যাল মিডিয়াকে ‘বিদায়’ জানাল জনপ্রিয় ভ্লগার সিরাজ ও মুসকান আপাতত ভ্লগিং ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে সিরাজ জানিয়েছেন, তাদের আপাতত নতুন ভিডিওতে দেখা যাবে না। এ সময়ও তার সঙ্গেই ছিল ছোট বোন মুসকান। সিরাজের ইউটিউব চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ভ্লগ। ভিডিও কন্টেন্ট শুরু করার মাত্র চার মাসেই চ্যানেলটির সাবস্ক্রাইবার ছাড়ায় ১৬ লাখ। সহজ সরল ভাষায় গ্রাম ঘুরে ঘুরে নিজের জীবনযাপন তুলে ধরাই ছিল তার কনটেন্টের মূল বিষয়। সঙ্গে থাকত বোন মুসকানকে নিয়ে খুনসুটি। আর এ কারণে পুরো ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় হয়ে উঠে সিরাজ ও মুসকান। সম্প্রতি সিরাজ প্রকাশ করেছেন শেষ ভিডিও। সেখানে সে বলে, বাবা চান, আপাতত আমি ভ্লগিং নয়, পড়ালেখা নিয়ে মনোযোগী হই। তাই বাবার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভ্লগিং ছেড়ে দিচ্ছি। তবে বড় হয়ে কোনও এক সময় আবারও সবার মাঝে ফিরে আসব। সোশ্যাল মিডিয়ায় সিরাজের যাত্রা শুরু হয় ২০২২ সালে। সফল হতেও বেশি সময় নেননি তিনি। জনপ্রিয়তার কারণে তাকে বাসভবনেও ডেকে নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে সিরাজের ভ্লগিং ছেড়ে দেয়ার ঘোষণায় মন খারাপ হয়েছে তার ভক্তদের। আবার অনেকেই নতুন সিদ্ধান্তের জন্য শুভ কামনা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
