ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মন সুন্দর থাকলে ৬৩ বছরেও আমার মতো সুন্দর থাকবেন: মমতাজ
প্রকাশ: Monday, 6 May, 2024, 3:31 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2024, 4:06 PM

মন সুন্দর থাকলে ৬৩ বছরেও আমার মতো সুন্দর থাকবেন: মমতাজ

মন সুন্দর থাকলে ৬৩ বছরেও আমার মতো সুন্দর থাকবেন: মমতাজ

ফোক সম্রাজ্ঞী মমতাজের জন্মদিন ৫ মে। বিশেষ দিনে দেশে নেই মমতাজ। অবস্থান করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। গানের জন্যই সেখানে যাওয়া। গেল ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ফোক গানের এই শিল্পী।

মমতাজ জানান, জন্মদিনে ঘরোয়া আয়োজনে কেক কাটেন তিনি। এসময় তার সঙ্গে ছিল বরেণ্য কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, নীলিমা শশীসহ অনেকে।

গায়িকার কথায়, জন্মদিনটা এত পুরোনো হয়ে গেছে ফেসবুক না থাকলে হয়তো ভুলেই যেতাম। ধন্যবাদ সবাইকে, যারা এদিনটি মনে রেখে শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সঙ্গে এও বলেন, মন সুন্দর রাখলে ৬৩ বছর বয়সেও আমার মতো সুন্দর ও সুস্থ থাকবেন।

মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন মমতাজ। তার বাবা মধু বয়াতিও গান করতেন। তার কাছেই মমতাজের গানের হাতেখড়ি। পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আবদুর রশীদ সরকারের কাছে গানের তালিম নেন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ৭০০ শতাধিক গানের রেকর্ড করেছেন মমতাজ। তিনবার সংসদ সদস্য ছিলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status