রাঙ্গুনিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহনের দুই নেতাকে সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 May, 2024, 9:46 PM
রাঙ্গুনিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহনের দুই নেতাকে সংবর্ধনা
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতিসন্তান আলহাজ্ব আব্দুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি চট্টগ্রাম ড্রাক মালিক সমিতির রাঙ্গুনিয়ার সদস্যরা।
রোববার(৫মে) দুপুর ১২টায় রাঙ্গুনিয়া রাজানগর রানীরহাট চট্টগ্রাম জেলা ট্রাক কভার্ড ভ্যান মিনি ট্রাক মালিক গ্রুপের অফিসে এ- এই সংবর্ধনা প্রদান করেন। এ-সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সদস্য আলী আকবর, সদস্য মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ আবুল বশর, নুরুল আবছার, এনামুল হক এনাম।