|
৩ অক্টোবর শুরু নারী টি২০ বিশ্বকাপ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৩ অক্টোবর শুরু নারী টি২০ বিশ্বকাপ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা ১০ দলের বিশ্বকাপে দুই গ্রুপের আটটি দল চূড়ান্ত। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাবে বাছাইপর্ব উতরে আসা একটিকে। এদিকে ছয়বারের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাছাইপর্ব থেকে উঠে আসা দলের বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষরা হলো, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। ১৯ দিনের এই আসরে দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ২৩টি ম্যাচ। বাংলাদেশসহ ‘বি’ গ্রুপের খেলাগুলো হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ‘এ’ গ্রুপের ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ২০ অক্টোবর ঢাকায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের নবম আসরের। গ্রুপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে পরের রাউন্ডে। প্রথম সেমিফাইনাল হবে ১৭ অক্টোবর সিলেটে। আর দ্বিতীয় সেমিফাইনাল ১৮ অক্টোবর ঢাকায়। গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর বাছাইপর্ব উতরে আসা দ্বিতীয় দলের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৫ অক্টোবর। ৯ অক্টোবর তৃতীয় ম্যাচটি বাংলাদেশ খেলবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১২ অক্টোবর গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন
