|
পুরনো ছবি পোস্ট করে কী বার্তা দিলেন মাহমুদউল্লাহ?
নতুন সময় ডেস্ক
|
![]() পুরনো ছবি পোস্ট করে কী বার্তা দিলেন মাহমুদউল্লাহ? সামাজিকমাধ্যমে পুরনো বিখ্যাত এক ছবি পোস্ট করেন মাহমুদউল্লাহ। পোস্টে লিখেছেন- কী এক মধুর সময় ছিল! ফিরিয়ে আনা যাক মুহূর্তগুলো। হোটেল কক্ষে এক বিছানায় বসে আছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। এই ছবিটি অনেকেরই চেনা। অনেকবারই সোশ্যাল নানানভাবে ভাইরাল হয়েছে। বাংলাদেশের কোনো এক সিরিজের সময় আড্ডায় মাতোয়ারা দেশের ক্রিকেটের আলোচিত পাঁচ চরিত্র। যাদের এখন আর বদলে যাওয়া বাস্তবতায় একসঙ্গে দেখা যায় না। বর্তমান স্কোয়াডে ছবি পাঁচজনের মধ্যে দলে আছেন কেবল তিনি। ঢাকায় শেষ দুই ম্যাচে হয়ত যোগ দেবেন সাকিব। বিশ্বকাপেও এই পাঁচজন থেকে কেবল তাদের দুজন থাকবেন। মাশরাফি আন্তর্জাতিক খেলা ছেড়েছেন বেশ আগে। টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসরে গেছেন তামিম ও মুশফিকও। মুশফিক বাকি দুই সংস্করণ খেললেও তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরার আভাস দেই। মাহমুদউল্লাহ পুরনো সময় ফেরাতে চাইলেও হয়ত তা আর আগের মতন ফিরবে না। এমনকি একসঙ্গে পাঁচজনকে বসে আড্ডা দেওয়ার পরিস্থিতিও আর নেই। সাকিব ও তামিম বহুদিন হলো কেউ কারো সঙ্গেই কথা বলেই না। তাদের বিরোধ এতই চরমে যে তা আর জোড়া লাগার অবস্থায় নেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
