|
নিয়মিত স্ত্রীর পায়ে চুমু খান, পান করেন পা ধোয়া পানি
নতুন সময় ডেস্ক
|
![]() নিয়মিত স্ত্রীর পায়ে চুমু খান, পান করেন পা ধোয়া পানি ভিডিওতে থাকা নারী ও পুরুষ স্বামী-স্ত্রী। তাঁরা পাকিস্তানের পাকিস্তানের লাহোরের বাসিন্দা। লাহোর ভিত্তিক সংবাদমাধ্যমের বরাতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি। প্রতিবেদনের সঙ্গে এক্সে ভাইরাল ভিডিওটি যুক্ত করে দেওয়া হয়। সাক্ষাৎকার ভিত্তিক ওই ভিডিওতে দেখা যায়, স্ত্রী বসে আছেন আর তাঁর স্বামী পায়ে চুমু খাচ্ছেন এবং পা ধুয়ে সেই পানি গ্লাসে নিয়ে পান করছেন। রোজ নিয়ম করে স্ত্রীর পায়ে এভাবে চুমু খান বলে জানান ওই ব্যক্তি। এই ব্যক্তি জানান, তাদের বিয়ে হয়েছে ১৪ বছর। তিনি স্ত্রীর জন্য সবকিছু করতে পারেন উল্লেখ করে বলেন, ‘আমরা আমাদের মা, বোন এবং মেয়ের সৌভাগ্যের জন্য দোয়া করি, কিন্তু আমার স্ত্রীও কারও বোন এবং মেয়ে, তারও ভালবাসা পাওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘আমি মানুষকে বলতে চাই, আপনাকে আমার মতো স্ত্রীর পা টিপে দেওয়া কিংবা চুমু দিতে হবে না, অন্তত আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং তাকে সম্মান করুন।’ ওই ব্যক্তির স্ত্রী জানান, তার স্বামী ঘরের সব কাজ করেন। রান্না থেকে কাপড় ধোয়া কিংবা ঘর পরিষ্কার হোক, সব কাজই তিনি খুব সহজেই করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
