ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
শাহরুখ মেয়ের পেছনে ঢালছেন ২০০ কোটি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 April, 2024, 6:52 PM

শাহরুখ মেয়ের পেছনে ঢালছেন ২০০ কোটি!

শাহরুখ মেয়ের পেছনে ঢালছেন ২০০ কোটি!

বলিউড বাদশা শাহরুখ খান তার নিজের ক্যারিয়ার এর পাশাপাশি ছেলে-মেয়ের ক্যারিয়ার গঠনেও বেশ মনোযোগী। একদিকে ছেলে আরিয়ানের পরিচালিত প্রথম সিরিজ ও ব্যবসায় যেমন টাকা ঢালছেন তেমনি মেয়ে সুহানার বেলাতেও থেমে নেই শাহরুখ। তার পেছনেও নাকি খরচ করতে চলেছেন বেশ মোটা অংকের টাকা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার অবস্থান শক্ত করার জন্য নাকি ২০০ কোটি রুপি খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন কিং খান।

পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতোমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি।  সুহানাকে ঘিরে নানা ট্রল হয়। তবে এসবকে পাত্তা দেননি বাপ-বেটি।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে শাহরুখ-সুহানা। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন তারা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

 প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। 

জানা যায়, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র তৈরি করা হয়েছে।

 গোয়েন্দার ভূমিকায় যেখানে সুহানা থাকছেন, সেখানে তার বাবাকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে মেয়েকে চালিত করবেন। প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status